মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভূঞাপুরে মেম্বার প্রার্থী কাদের মণ্ডলের সমর্থকের উপর প্রতিপক্ষের হামলা

টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গোবিন্দাসী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী (তালা প্রতীক) আব্দুল কাদের মন্ডল ও তার প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী (মোরগ প্রতীক) আনোয়ার হোসেন এ দুই মেম্বার প্রার্থীসহ তাদের সমর্থকদের মধ্যে নির্বাচনি সংহিতায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাদের মণ্ডল ও আনোয়ারসহ উভয় পক্ষের কমপক্ষে ৬ জন সমর্থক আহত হয়েছেন।
এরমধ্যে কাদের মণ্ডলের ৫ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন নিজেই আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টার দিকে চিতুলিয়াপাড়া গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মেম্বারপ্রার্থী কাদের মণ্ডলের ভাতিজা মুহাইমিনুল ইসলাম হৃদয় মণ্ডলের অভিযোগ মতে, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে চিতুলিয়া পাড়ায় আমার চাচা মেম্বারপ্রার্থী কাদের মণ্ডলসহ সমর্থকরা ভোট প্রার্থনা করছিলাম। মেম্বারপ্রার্থী আনোয়ার ২০ থেকে ৩০ জনের একটি বাহিনী নিয়ে নিজেই দা হাতে মহল্লায় মহড়া দিয়ে আমার চাচা ও তার সমর্থকদের আক্রমণ করার জন্য খুঁজতে থাকেন।
একপর্যায়ে আমাদের নির্বাচনি প্রচারণায় খোঁজ পেয়ে চিতুলিয়াপাড়া গ্রামের (বন্দে আলী ডা: এর বাড়ির সামনে) আব্দুল কাদের মন্ডলের সমর্থকদেরকে সামনে পেয়েই লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এতে করে ৪ থেকে ৫ জন আহত হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তারা চিকিৎসাধীন।
হৃদয় মণ্ডল আরও জানান, হামলার ঘটনার বিষয়ে থানায় ও নির্বাচন রির্টানিং কর্মকর্তার বরাবর অভিযোগ করার প্রস্তুতি চলছে। কাদের মন্ডলের অভিযোগের বিষয়ে বক্তব্যে নেওয়ার জন্য তার প্রতিদ্বন্দ্বি মেম্বারপ্রার্থী আনোয়ার হোসেনকে একাধিকবার মোবাইলে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনার বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব মোবাইল ফোনে জানান, এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা ও ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করুন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা জানান, সংঘর্ষের ঘটনার বিষয়ে আমার জানা নেই। আপনার (সাংবাদিক) মাধ্যমে জানতে পারলাম। তবে, কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর