সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওয়াপাড়া প্রেসক্লাব কতৃপক্ষের নামে আদালতে মামলা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবিধান বিরোধী নির্বাচনী তফসিল ঘোষণা করার অভিযোগ এনে নওয়াপাড়া প্রেসক্লাব কতৃপক্ষের নামে আদালতে মামলা হয়েছে।
১৫ ডিসেম্বর (বুধবার) যশোরের  বিজ্ঞ অভয়নগর সহকারী জজ আদালতে তিন বিবাদী’র বিরুদ্ধে  মামলাটি করেছেন রিপানুর ইসলাম ওরফে রিপানুর রহমান। যাহার মামলা নং দেওয়ানি ৬১৪/২১,।
যশোর জেলার অভয়নগর উপজেলার শিল্পশহর  এলাকায় অবস্থিত  নওয়াপাড়া প্রেসক্লাব ২০২২ নির্বাচনে কতৃপক্ষ সংবিধান বিরোধী নির্বাচনী তফসিল ঘোষণা করে চলতি বছরের  ৪ ডিসেম্বর।  নির্বাচন উপলক্ষ্যে ঘোষিত ভোটার তালিকাকে  বাদি পক্ষ চ্যালেঞ্জ করে তাকে অবৈধ দাবি করেছেন। সাংবাদিক ও সদস্য হওয়া সর্ত্তেও বাদি ও অপর ছয়জনের এই ভোটার তালিকায় নাম না থাকায় বিষয়ে  কতৃপক্ষ কোন সদুত্তর দিতে না পারায়  সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলার আসামিরা হলেন ১. নওয়াপাড়া প্রেসক্লাব ২. নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক ৩. সাধারণ সম্পাদক মোজাফফর আহম্মেদ। বাদি তার আর্জিতে দাবি করেছেন চূড়ান্ত ভোটার তালিকায় গঠনতন্ত্রেও ৪(৬) ধারা অনুসরণ করা হয়নি।
বর্তমান প্রেসক্লাব কতৃপক্ষ অতি গোপনে একটি পাতানো নির্বাচন করার পায়তারা করছে। ফলে সাংবাদিকরা সেখানে স্পষ্টতঃ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে।
বাদী প্রেসক্লাব কতৃপক্ষ ঘোষিত ভোটের তফসিল বাতিল করতে বিজ্ঞ আদালতের নিকট আর্জি জানিয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর