মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে আবারো ১০ হাজার টাকা জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ইউপি নির্বাচনে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতিকের প্রার্থী নুর উন নবী মন্ডলকে (দুলাল মাষ্টার) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন ওই জরিমানা করেন ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আগামী ২৬ তারিখে ইউপি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘী গ্রামে নৌকার প্রার্থী নুরু উন নবী মন্ডলের (দুলাল মাস্টার) নিজ বাড়ির আঙিনায় দুইটি গরুর গোশত রান্না করে বিশাল ভুড়ি ভোজের আয়োজন চলছে।

নির্বাচনী এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে খাবার পাঠানো ও বিরোধী পক্ষের চেয়ারম্যান প্রার্থীর পোস্টার ছেড়াসহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালায়।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নৌকার সমর্থক চেয়ারম্যান প্রার্থী নুর উন নবী মন্ডল (দুলাল মাস্টার) কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী নুর উন নবী মন্ডল (দুলাল মাস্টার) বলেন, সাংবাদিকরা আমার পিছনে লেগেছে এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা অফিস থেকে জেনে নিন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শত শত কর্মী ও সমর্থক নিয়ে মিছিল সো ডাউন করে নির্বাচনী প্রচারণা চালিয়ে নৌকার সমর্থক প্রার্থী নুর উন নবী মন্ডল (দুলাল মাস্টার) আচরণ বিধি লঙ্ঘন করার কারনে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মৌখিক সতর্ক করা হয়েছিল।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর