মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে ভূড়ি ভোজ, সংবাদ সংগ্রহে বাধা

চলনবিলের আলো ডেক্স:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় আচরণবিধি লংঘন করে প্রায় হাজার লোকের ভুরি ভোজের আয়োজন করেছে উপজেলার খানমরিচ ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী নুর উন নবী মন্ডল। সোমবার(১৩ ডিসেম্বর) দুপুরে তার সমর্থকদের জন্য এই খাবার আয়োজন করেন। প্রশাসনের নিষেধাজ্ঞা অনমান্য করে এমন বিশাল আয়োজন করায় সাধারন ভোটারদের মধ্যে চরম ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর খানমরিচ ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের নুর উন নবী মন্ডল, বিদ্রোহী প্রার্থী মনোয়ার খান মিঠু ও স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম প্রার্থী হয়েছেন। তবে প্রচারণা চালাচ্ছেন নুর উন নবী মন্ডল ও মনোয়ার খান। প্রচারণা শুরু থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রায় প্রতিদিনই ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটছে। এরই মধ্যে গত শুক্রবার কয়েক দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রার্থীর নির্বাচনী অফিসে ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে দুই প্রার্থীর কয়েক শতাধিক সমর্থক লাঠিসোটা নিয়ে হামলার প্রস্তুতি নিলে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

 

এ অবস্থায় আওয়ামী লীগ প্রার্থী নুর উন নবী মন্ডল আচরণবিধি লংঘন করে মোটরসাইকেল যোগে শতাধিক সমর্থক নিয়ে মনোয়ার খান মিঠুর এলাকায় রবিবার প্রচারণা চালাতে যান। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমান আদালতে নুর উন নবীকে আট হাজার টাকা জরিমানা করেন।

 

কিন্তু এর পরেও নুর উন নবী মন্ডল আবার রবিবারে প্রায় এক হাজার লোকের ভুরি ভোজের আয়োজন করেন। এতে প্রায় দশ মণ চাউল ও দুইটি গরুর মাংস দিয়ে খাবার রান্না করা হয়। যা প্রতিটি ওয়ার্ডে বিতরন করা হবে।

 

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ময়দানদিঘী গ্রামে নুর উন নবী মন্ডল এর বাড়ির পাশের উঠানে সাতটি চুলায় রান্না চলছে। আর প্যান্ডেল তৈরি করা হয়েছে ময়দানদিঘী বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে। দুপুর বারো টা বাজতেই লোকজন ইউনিয়ন পরিষদ চত্বরে আসতে শুরু করেন। এ বিষয়ে কথা বলার চেষ্টা করলে নুর উন নবী মন্ডলের লোকজন মারমুখী আচরণ করে ছবি তুলতে বাধা দেন। এসময নুর উন নবীর খালাতো ভাই স্থানীয় ক্যাডার ও ওয়ার্ড আ.লীগ নেতা মাসুদ রানা এই বিষয়ে সংবাদ প্রকাশ করলে ভবিষ্যতে ভালো হবে না বলে হুমকি দেন এবং দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেন।

ভূড়িভোজের বিষয়ে নুর উন নবী জানান, ইউনিয়ন আ.লীগ উপজেলা আ.লীগ নেতাদের জন্য সব মিলিয়ে ৬০০ লোকের এই আয়োজন করা হয়েছে। তবে এ আয়োজনের দায়িত্বে আমি নেই আমার কর্মীসমর্থকরা করেছে।

 

এ বিষয়ে জানতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না অতি দ্রুত সময়ে এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করবে উপজেলা প্রশাসন।

 

#চলনবিলের আলো/আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর