সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনের মাহফিল সম্পন্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব চরমোনাই আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। গত ১০ ডিসেম্বর বাদ জুম্মা চরমোনাইর পীর সাহেব উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী মাহফিলের উদ্বোধন করেন। সোমবার সকাল সাড়ে আটটায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লাখ লাখ মুসল্লীদের মিলনমেলা।
সমাপনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুরমত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্ততি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ওই আলেম, মুফতী ও পীরের কোন মূল্য নেই।
চরমোনাই মাহফিলের অস্থায়ী হাসপাতাল সূত্রে জানা গেছে, চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের মধ্যে গত শুক্রবার বাকেরগঞ্জের আবু হানিফ হাওলাদার (৬৯), মাদারীপুরের মোঃ মামুন (৪৭)। শনিবার চাঁদপুরের তাজুল ইসলাম গাজী (৬২) এবং রবিবার পিরোজপুরের কাশেম আলী (৭৫) ইন্তেকাল করেছেন। তাদের মরদেহ জানাজা শেষে নিজ নিজ এলাকায় প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর