মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিহত

চলনবিলের আলো ডেক্স:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি চারা বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী সদর উপজেলার ভাঁড়ারা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ও অপর স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের চাচাতো ভাই। গুলিবিদ্ধদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু সাইদ ও স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান এবং অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলীর সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে পোস্টার লাগানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ইয়াছিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পথেই ইয়াছিন মারা যান।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নির্বাচন নিয়ে সহিংসতায় আহত ইয়াছিন আলী রাজশাহী নেয়ার পথে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

পাবনা থানার ওসি আমিনুর ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর