মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশ উপজেলায় সগুনা ইউনিয়নে প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের রনি

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

৫ম ধাপ ইউনিয়ন পরিষদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকার তৃতীয় লিঙ্গের রনি এবার সংরক্ষিত (নারী) ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী। সে সগুনা ইউনিয়নের ৬,৭ ও ৮নং ওয়ার্ডের প্রার্থী।

ইউপি নির্বাচনের সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন ।
তৃতীয় লিঙ্গের রনি মুঠোফোনে জানান, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার নিকটে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সগুনা ইউনিয়নের ৬,৭ ও ৮নং ওয়ার্ডের প্রার্থীতা করছি আমি।

অপরদিকে একই উপজেলার তালম ইউনিয়নে তৃতীয় লিঙ্গের কাজলী নামের আরেক জনও প্রার্থীতা করছেন। সেও গতবার প্রার্থীতা করেছিলেন।
এদিকে তৃতীয় ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের ত্রিলোচনপুরে সরকার দলীয় প্রার্থীকে পরাজিত করে নজরুল ইসলাম ঋতু নামের একজন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাড়াশের তাদের মধ্যে বিজয়ী হওয়ার আত্ম বিশ্বাস অটুট রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর