মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীতে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর২০২১ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে পুরো উপজেলায় উন্নয়নের প্রতিশ্রুতি আর উৎসবের আমেজ  বিরাজ করছে। প্রার্থীরা ভোর থেকে গবীর রাত পর্যন্ত  ভোটারদের দৃষ্টি আকর্ষণে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবার ভোটাররাও নতুন পুরাতন ও বর্তমান চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। তবে অধিকাংশ ভোটার দল নয়, সুখ দুঃখে যারা এলাকার মানুষের খোঁজ খবর ( পাশে)  থাকবেন তাকেই ভোট দেবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ জন এবং সাধারণ সদস্য পদে ২৪২ জন  প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
চেয়ারম্যান পদে  যারা লড়ছেন তারা হলেন- খাষকাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আবু সাইদ বিদ্যুৎ প্রতীক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ  হুমায়ন কবির (ঘোড়া)।  খাষপুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবু দাউদ সরকার (নৌকা),স্বতন্ত্র আবুল কালাম আজাদ ( মোটরসাইকেল ), সাবেক চেয়ারম্যান  স্বতন্ত্র প্রার্থী  মিজানুর রহমান বাবলু প্রতীক  (আনারস)।
বাঘুটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোঃ আবুল কালাম মোল্লা (নৌকা),  বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র  প্রার্থী আব্দুল  কাহহার সিদ্দিকী ( ঘোড়া),  স্বতন্ত্র প্রার্থী মোঃ শরিফ উদ্দিন ( আনারস), স্বতন্ত্রপ্রার্থী  আলী আকবর হোসেন ( মোটরসাইকেল) ।
ঘোরজান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আক্তারুজ্জামান মন্টু (নৌকা),  বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ রমজান আলী (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম তালুকদার ( আনারস), স্বতন্ত্র প্রার্থী আঃ মান্নান শিকদার  (হাতপাখা) ।
 উমারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আঃ রাজ্জাক (নৌকা), বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র  প্রার্থী আঃ মতিন মন্ডল ( ঘোড়া),  স্বতন্ত্র প্রার্থী আঃ কাদের বিএসসি ( আনারস), জবেদ আলী স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল)।
স্থল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নজরুল ইসলাম (নৌকা) ,  স্বতন্ত্র প্রার্থী মোঃ জহুরুল ইসলাম ( আনারস)।
সদিয়াচাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের  জাহাঙ্গীর আলম ( নৌকা)  স্বতন্ত্র প্রার্থী মোঃ  শওকত আলী ( আনারস),স্বতন্ত্র  ইসমাইল হোসেন উদয়( মোটরসাইকেল),  স্বতন্ত্র আঃ খালেক( চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব, এমন প্রতিশ্রুতি নিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদের  অবাদ, নিরপেক্ষ, সচ্ছলতা ও জবাবদিহি মুলক  নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এছাড়াও ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রসহ সব গুলোতে সংঘর্ষ ও জবরদখল  এড়াতে গোয়েন্দা সংস্থার নজরদারি সহ মাঠে থাকবেন কয়েকটি দপ্তরের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর