মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ার দূর্গানগর ইউপি নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশে স্থগিতের নির্দেশ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। সোমবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন বলে জানিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মো. একরামুল হক।
তিনি জানান, দূর্গানগর ইউপি নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত, ভোট পূণ:গননার দাবীতে উচ্চ আদালতে রিট আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম। সোমবার শুনানী শেষে আদালত ৬ মাসের জন্য ফলাফলের গেজেট প্রকাশ স্থগিতের নির্দেশ দিয়েছেন।
রিট আবেদনকারী তারেকুল ইসলাম জানান, আমার ইউনিয়নে ১৮টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে আমি অটোরিকশা প্রতিকে ৮ হাজার ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছি। আমার নিকটতম প্রতিদ্ব›দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৯৭৭ ভোট। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফসার আলী নৌকা প্রতিকে ৭ হাজার ৫৫ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন। অথচ নির্বাচনী ফলাফল সম্পূর্ণ পাল্টে নৌকা প্রতিকের প্রার্থীকে ৯ হাজার ২১৬ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অটোরিকশা মার্কায় আমার ভোট কমিয়ে ৭ হাজার ৯৫১ দেখানো হয়েছে।
ফলাফলের গেজেট স্থগিত ও পূণ:গননার দাবীতে আমি গত বৃহস্পতিবার আদালতে রিট আবেদন করেছি। আজ আদালত ফলাফল ৬ মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা আদালতের নির্দেশের ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানেন না উল্লেখ করে বলেন, আমরা ফলাফল প্রস্তুত করে নির্বাচন কমিশনে পাঠিয়েছি। পরবর্তী কার্যক্রম কমিশনের। আমাদের আর কিছু করার নেই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর