মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় মেয়র, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

আসন্ন েেপৗরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার আটঘরিয়ায় মেয়র, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত ৭ ডিসেম্বর (মঙ্গলবার) ৩জন মেয়র ও ২২জন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো: আ: সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটঘরিয়া পৌরসভায় মেয়র প্রার্থী হলেন তিন জন। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শহিদুল ইসলাম রতন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: ইশারত আলী (জগ), আশরাফুজ্জামান জুয়েল (নারিকেল গাছ)।

পাঁচটি ইউনিয়নে ২২ জন চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরা হলেন-দেবোত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিন্নুল হোসেন চঞ্চল(নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী কেএম শাহীন (আনারস), ইসলামি আন্দোলন শারিফুল ইসলাম (হাতপাখা)।

মাজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ইন্তাজ আলী খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদ ( আনারস)।

একদন্ত ইউনিয়নে চেয়ারম্যান প্রাথীরা হলেন-মো: মহসিন আলী মোল্লা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ওয়াজি উল্লাহ (আনারস),স্তন্ত্র প্রার্থী আব্দুল মালেক (চশমা), স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী লিয়াকত হোসেন আলাল (ঘোড়া)।

লক্ষীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রাথীরা হলেন-আওয়ামী লীগের মনোনী প্রার্থী মো: শেখ আনোয়ার হোসেন (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নকিবুল্লাহ (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী আ: মালেক (আনারস), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম-১(অটোরিকসা), স্বতন্ত্রী প্রার্থী রফিকুল ইসলাম-২(ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান (টেবিল), স্বতন্ত্র প্রার্থী হাবিুল্লাহ (চশমা)।

চাঁদভা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: সাইফুল ইসলাম কামাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান টুটুল (মোটর সাইকেল), ইসলামী আন্দোলন শারিফুল ইসলাম (হাতপাখা)। কাউন্সিলর ও মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর আটঘরিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর