শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাটোরে ট্রেনের ধাক্কায় ট্রাক ভেঙে চুরমার,ছয় ঘন্টা পর লাইন সচল

সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নাটোরের তেবাড়িয়া রেলগেটে ট্রেনের ধাক্কায় ট্রাক ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনার ৬ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে সকাল ৯টার দিকে রেল লাইন সচল করে।
নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান,ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রম করছিল।এসময় একটি মিনি ট্রাক গেট ভেঙ্গে পারাপার হওয়ার চেস্টা করলে ট্রেন লাইনের ওপর ট্রাকটি বিকল হয়ে যায়। এসময় ট্রেনটি ওই ট্রাককে ধাক্কা দিয়ে টেনে প্রায় ৩শ গজ দূরে নিয়ে যায়। এর পর থেকে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ।
এতে করে নাটোর স্টেশন সহ বেভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত ৫টি আন্তঃনগর ট্রেন। পরে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দীর্ঘ চেস্টার পর সকাল ৯টার দিকে রেল লাইন সচল হয়। 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর