বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে দেশীয় তৈরী মদসহ তিন ব্যবসায়ি গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাব-৮এর অভিযানে দেশীয় তৈরী মদসহ তিন ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। র‌্যাবের মামলায় গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রবিবার রাত পৌনে দুইটার দিকে র‌্যাবের ডিউটি চলাকালীন সময়ে উপজেলার সাহেবেরহাট এলাকায় সৌরভ হাওলাদারের বাড়ির মুরগীর ফার্মের পাশে দেশীয় তৈরী মদ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। র‌্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময়ে ওই গ্রামের সাত্তার হওলাদারের ছেলে রমজান হওলাদার (১৯), উজিরপুর থানার পীড়েরপাড় ভাউধর গ্রামের পরিতোষ বালার ছেলে সাগর বালা (২০) ও সৌরভের বাড়ির ভাড়াটিয়া চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার কুতুবপুর গ্রামের জামাল শেখ এর ছেলে সাইদুল শেখ (৪৮)কে তিনটি বোতলে দেশীয় তৈরী আড়াই লিটার মদসহ আটক করে।
আটককৃতদের সোমবার দুপুরে থানায় সোপর্দ করে র‌্যাবের পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, নং-৩(৬.১২.২১)। ওই মামলায় গ্রেফতারকৃদতের সোমবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর