শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি ও পরিচিতিমুলক সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ৪:২৮ অপরাহ্ন

ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি ও নব- যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান এর সাথে পরিচিতিমুলক মত বিনিময় সভা বহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ বীর মুক্তিযেদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

নব- যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ বিপাশা হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।

এসময় আরোও উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী খান,সরকারী হাজী জামান উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম (তরুণ),ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুব-উল আলম (বাবলু), ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসান, সরকারী ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মন্ডতোষ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফসার আলী মাষ্টার, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকনসহ সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন অফিস প্রধান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর