মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শার্শায় দলীয় কোন্দলে ডুবলো নৌকার প্রার্থীরা

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

যশোরের শার্শা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচটিতে বিজয়ী হয়েছে নৌকার প্রার্থীরা। অন্য পাঁচ ইউপিতে নৌকাকে হারিয়ে জিতেছেন বিদ্রোহী প্রার্থীরা।
রোববার (২৮ নভেম্বর) রাতে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্যমতে, ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মুকুল, লক্ষণপুরে আমেনা খাতুন, পুটখালী ইউনিয়নে আব্দুল গফফার, উলাশিতে রফিকুল ইসলাম এবং শার্শায় কবির উদ্দীন।
অন্যদিকে, বাহাদুরপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া গোগায় বিদ্রোহী প্রার্থী তবিবর রহমান, কায়বায় আলতাপ হোসেন, বাগআঁচড়ায় আব্দুল খালেক ধাবক ও নিজামপুরে বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা বিপুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের আগে তিনটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা নৌকার প্রার্থীদের সমর্থন দিয়ে ভোট থেকে সরে দাঁড়ান। সেই তিনটি ইউপিতে নৌকার প্রার্থীরা সহজে জয় পেয়েছেন। তবে যেসব ইউপিতে বিদ্রোহী প্রার্থীরা ছিলেন, সেখানে অধিকাংশই বিদ্রোহীরা জিতেছেন।
শার্শা উপজেলা রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শার্শায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর