মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সলঙ্গার সাংবাদিক মন্টু বিপুল ভোটে মেম্বর নির্বাচিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নং সলঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ভ্যানগাড়ি প্রতিকের প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। তিনি পেয়েছেন ১৩৮১ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মামুন মন্ডল ( ফুটবল মার্কা) পেয়েছেন ৭৮৭ ভোট। বিজয়ী মেম্বর বনবাড়িয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে,গরিবের বন্ধু,সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক,জাতীয় দৈনিক জনতা’র প্রতিনিধি,উদীয়মান সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। বিজয়ী মেম্বর মন্টু নির্বাচন পরবর্তী রবিবার সন্ধ্যা ৬ টায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, আমার এ বিজয় ১নং ওয়ার্ডের সম্মানীত ভোটার ভাই-বোনদের। তারা আমাকে যে আস্থা, ভালোবাসা আর তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নিরঙ্কুষ বিজয় করেছেন,আমি যেন তাদের পাশে থেকে সেবা করতে পারি। তাই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি বনবাড়িয়া,প্যাচরপাড়া, বছনীগাছা,পুস্তিগাছার সহ ১ নং ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর