সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দণ্ড মওকুফ করলে সাংবাদিক নির্যাতন বাড়বে : অনলাইন প্রেস ইউনিটি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

অনলাইন প্রেস ইউনিটি সাংবাদিক নির্যাতনের মামলায় সাজাপ্রাপ্ত ডিসি সুলতানা পারভীনের  দণ্ড  মওকুফের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে মাননীয় রাষ্ট্রপতিকে। ২৮ নভেম্বর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী,  সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, এম লোকমান হোসাঈন, ভারপ্রাপ্ত মহাসচিব বিকাশ রায়, যুগ্ম মহাসচিব শৈবাল আদিত্য প্রমুখ বলেন, মহামান্য রাষ্ট্রপতি যদি এমন নির্মম নির্যাতনকারী ডিসির  দণ্ড  মওকুফ করেন, তাহলে চতুর্থ স্তম্ভ সাংবাদিক ও সংবাদপত্রকে যে কেউ যখন তখন হামলা-মামলার শিকার করবে, সাংবাদিক নির্যাতন বাড়বে। অতএব, অনুগ্রহ পূর্বক আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাংবাদিক ও সংবাদপত্রের অবাধ পথচলা অব্যহত রাখতে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করাই হবে বাংলাদেশে সাংবাদিক ও সংবাদমাধ্যমের পথচলা কন্টকমুক্ত রাখার অন্যতম উপায়।

উল্লেখ্য, সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। যে কোন সংবাদযোদ্ধা সদস্য হতে চাইলে নাম+ঠিকানা+বয়স-কর্মরত সংবাদমাধ্যমের নাম লিখে ০১৯৭২৭৪০০১৫ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএস-এ সদস্য নম্বর জানিয়ে দেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর