মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রাঙ্গা-এনাদের ঔদ্ধত্য থামান : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন থামানোর চেষ্টা না করে অনুগ্রহপূর্বক আপনার রাঙ্গা-এনাদের ঔদ্ধত্য থামান। যাদেরকে বছরের পর বছর আপনারা লালন পালন করে জনগনের রক্ত চোষার ব্যবস্থা করেছেন। ২৭ নভেম্বর বিকেল ৪ টায় ‘দুর্ঘটনামুক্ত পথ এবং নতুনধারার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, কতটা ঔদ্ধত্য তৈরি হলে একজন বাস মালিক কোটি কোটি টাকা আমজনতার কাছ থেকে আয় করার পরও বলে- ‘হাফপাশ বেসরকারি বাসে হবে না’! এরা পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে, এদরকে প্রতিহত করতে তরুণদেরকে কঠোর আন্দোলনে নামতে হবে। নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমরা দুর্ঘটনামুক্ত পথ এবং হাফপাশসহ সকল দাবির সাথে সহমত হয়ে শিক্ষার্থীদের পাশে আছি-থাকবো। এই দাবি কোন অযৌক্তিক দাবি নয়; এই দাবি আমজনতার অধিকার। সেই অধিকার না দিয়ে বাস মালিক রাঙ্গা ও এনার সাথে সরকারের সংশ্লিষ্ট মহল যদি আর ঐক্যমত হয় তাহলে কঠোর আন্দোলনে নতুনধারাও রাজপথে নামবে শিক্ষার্থীদের সাথে।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের মাতাব্বর, জোবায়ের মাতাব্বর, রাকিব ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর