শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে একসাথে ৪ কণ্যা সন্তানের জন্ম

সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে একসাথে চার কণ্যা সন্তানের জন্ম দিয়েছেন লাভলী খাতুন (২৬) নামে এক গৃহবধূ। বুধবার রাত ১২টার দিকে উপজেলার বনপাড়া আমিনা হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই চার শিশুর জন্ম হয়। লাভলী উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের লিটন হোসেনের স্ত্রী। লিমন হোসেন (৭) এবং লিজা খাতুন (৫) নামে দু’টি সন্তান রয়েছে এই দম্পতির সংসারে। একসাথে চার সন্তানের জন্মের খবর ছড়িয়ে পরলে শিশুদের একনজর দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমেছে।
লাভলীর স্বামী লিটন হোসেন বলেন, বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম হয়। তিনি আরো বলেন,আমি খুবই আনন্দিত। তবে একসাথে ৩ সন্তাানের লালন-পালন আমার জন্য কঠিন হয়ে যাবে।
লাভলী খাতুন বলেন, আমি অনেক খুশি। তবে নবজাতকের লালন পালন নিয়ে চিন্তিত।
আমিনা হাসপাতালের সত্বধিকারী ডাঃ আনসারুল হক জানান, চারটি নবজাতকের মধ্যে একটি মায়ের পেটেই মৃত্যু হয়েছিল। মৃত নবজাতকের মাথা ও দুই হাত ছিল না। তিনটি নবজাতক ও মা সুস্থ আছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর