মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ার বাঙ্গালায় মোটর সাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের ব্যাপক শোডাউন অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

তৃতীয় ধাপের ২৮ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জনদরদী নেতা আবু হানিফের মোটর সাইকেল মার্কার ব্যাপক শোডাউন ও নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর ধরইল মাঝিপাড়া দাখিল মাদ্রাসা মাঠ থেকে এ শোডাউন শুরু করা হয়। শোডাউনে ৫০০ টি অটোভ্যান, ১০০ টি লছিমন ও দুই শতাধিক মোটর সাইকেলে প্রায় ৭ হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
নির্বাচনী শোভাযাত্রাটি বাঙ্গালা ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়কসহ প্রায় গ্রামের সড়কে প্রদক্ষিণ করে। এ সময় পাড়া-মহল্লার নারী-পুরুষ, যুবক-যুবতীরা হাত নেড়ে আবু হানিফকে অভিনন্দন জানান। বেলা ১১ টায় শুরু হওয়া শোভাযাত্রাটি প্রায় ৫ ঘন্টার বেশি সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে বিকাল ৪ টার দিকে পুনরায় মাদ্রাসার মাঠে এসে শেষ হয়।
মোটর সাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফের কর্মী ও সমর্থকেরা জানিয়েছেন, একজন প্রবীণ আ’লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে আবু হানিফের রয়েছে ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা। তিনি দীর্ঘ ৪২ বছর আওয়ামী রাজনীতির বিভিন্ন পদ-পদবিতে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা পেশা ছেড়ে তিনি জনগনের প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্কায় অংশ নিয়েছেন।
আবু হানিফ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হলে তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর