মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় জাল ভোট দিতে গিয়ে চার জনের ১৪ হাজার টাকা অর্থদন্ড

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে দুটি ওয়ার্ডে পুণঃনির্বাচনে বেলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচন আচরনবিধি লংঘন ও জাল ভোট প্রদানের অভিযোগে ২টি মামলায় ৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স ভ্রাম্যমান আদালতে অর্থদন্ডর রায় অনাদায়ে ১৪দিনের বিনাশ্রম কারাদন্ডর রায় প্রদান করেন।

আদলতের বিচারক বৃহস্পতিবার বিকেলে জানান, বুধবার বিকেলে জাল ভোট প্রদানের সময় ওই এলাকার বাসিন্দা মিরাজ, রফিকুল শাহিন ওরফে কাদেরসহ অপর একজনকে হাতেনাতে আটক করে।

বয়স বিবেচনায় গ্রেপ্তারকৃতমিরাজ ও রফিকুলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৪ দিন বিনাশ্রম কারাদন্ডর রায় প্রদান করা হয়। এ ছাড়া নির্বাচনে আচারন বিধি লক্সঘনের দায়ে ২টি মামলায় অপর দুই জনকে ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে আদালত।
এসময় বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহ জাহান, আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর