মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শার্শার পুটখালী নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

যশোরের শার্শা উপজেলার ৫নং পুটখালী ইউনিয়নে নৌকা মার্কার মনোনীত প্রার্থী আব্দুল গফ্ফার সরদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী তরুণ সমাজসেবক নাসির উদ্দিন।

বুধবার (২৪ নভেম্বর) বিকালে পুটখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের উপস্থিতিতে এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আনারস মার্কার প্রার্থী নাসির উদ্দিন।

যশোর -১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়ে এই পুটখালী ইউনিয়নে আব্দুল গফ্ফারকে পাঠিয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে কোন রকম নৌকার বিপক্ষে কাজ করা যাবে না।

এদিকে সতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার আমি সহ সকল নেতাকর্মীরা কাজ করবে। সকল বিভেদ ভূলে আমরা এখন থেকে নৌকার পক্ষে কাজ করবো।

এসময় নৌকার প্রার্থী আব্দুল গফ্ফার সরদারসহ শার্শা উপজেলা ও পুটখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর