শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাটোরে মেধাবী ছাত্রী সানজিদাকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

নাটোরে মেধাবী ছাত্রী এইসএসসি পরিক্ষার্থী সানজিদা আক্তারের মুখে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবীতে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বুধবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
গত রবিবার বিকেল ৫ টার দিকে ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তায় বখাটে মুহিন ও তার সহযোগীরা সানজিদার মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযুক্ত মুহিনকে গ্রেফতার করে।
প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহাদত হোসেন রাজিব,প্রথমআলো বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কুমার শীল,নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাতা খন্দোকার উল্লাস,কলেজ ছাত্রী মোবাস শিরিন বিনতে আকরাম,কলেজ ছাত্র  কাওছার আহম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, অ্যাসিড নিক্ষেপকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি অ্যাসিড কোথায় থেকে সাপ্লাই হলো তার সঠিক তদন্ত করে সাপ্লাইকারিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ অ্যাসিড সাপ্লাই দেওয়ার সাহস না পায়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর