মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় পুণঃভোটে জয় পেল সোহাগ মোল্লা ও পান্নু ভুইয়া

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় রত্নপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে বুধবার পুণরায় অনুষ্ঠিত ভোটে জয় পেল সোহাগ মোল্লা ও পান্নু ভুইয়া। তাদেরকে বে-সরকারীবাবে বিজয়ী ঘোষণা করেছে সংশ্লিষ্ঠ প্রিসাইডিং অফিসারগন।
১নং ওয়ার্ডে ফুটবল মার্কার প্রার্থী সোহাগ মোল্লা ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রার্থী মোরগ মার্কার আজিজুল ইসলাম শাহ পেয়েছেন ৭৭৫ ভোট। ৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সোহাগ মোল্লা।
এর আগে ১১ নভেম্বর অনুষ্ঠিত ভোটের ফলাফলে সোহাগ মোল্লা ও আজিজুল ইসলাম শাহ সমান সংখ্যক ৭০৫ ভোট পাওয়ায় ওই ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে ৬নং ওয়ার্ড বেলুহার কেন্দ্রে ফুটবল মার্কার প্রার্থী পান্নু ভুইয়া ৯৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি মোরগ মার্কার প্রার্থী হাসানাত সন্যামত পেয়েছেন ৭৯৭ ভোট। ১৮২ ভোটের ব্যবধানে পান্নু ভুইয়া বিজয়ী হয়েছেন।
এর আগে ১১ নভেম্বর অনুষ্ঠিত ভোটের ফলাফলে পান্নূ ভুইয়া ও হাসানাত সন্যামত সমান সংখ্যক ৩৩৫ ভোট পেয়েছিলেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. সহিদুল্যাহ জানান, দু’টি কেন্দ্রে দুজন করে প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা না করে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে দুই প্রতিদ্বন্দি প্রার্থীর মধ্যে পুণরায় ভোট গ্রহনের তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর