বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করছে র‌্যাব ১২।সোমবার (২২ নভেম্বর) বিকেল ৫ টার দিকে এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ধর্ষন মামলার এজহার ভুক্ত আসামী খলিলকে(৫৫) সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নাটোর জেলার সিংড়া থানার ঠেংগা পাকুরিয়া গ্রামের মৃত মরু মন্ডলের ছেলে খলিল।

র‌্যাব ১২ সুত্রে জানা যায়, গত ০৮ নভেম্বর ২০২১ তারিখে জনৈক শিশু কন্যা সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন বারুহাস বাজার হতে সাবান কিনে নিজ বাড়ীতে ফেরার পথে আসামীর হাতে থাকা প্লাস্টিকের দুধের বোতল স্থানীয় শরিফ চৌধুরীর বাড়ীতে পৌঁছে দিতে বলে। শিশুটি সরল মনে দুধের বোতলটি নিয়ে ঐ বাড়ীতে প্রবেশ করে।পূর্বপরিকল্পনা অনুযায়ী ধর্ষক মোঃ খলিল শিশুটি পিছু নিয়ে ঐ বাড়ীতে প্রবেশ করে উল্লেখ্য যে ধর্ষকমোঃ খলিল জানতেন উক্ত সময়ে শরিফ চৌধুরীর বাড়ীতে কোন লোকজন ছিলেন না। এই সুযোগে ধর্ষক মোঃ খলিল জনৈক শিশুর মুখে গামছা বেধে শরিফ চৌধুরীর বাড়ীর দোতালার বেলকুনিতে জোর পূর্বক ধর্ষন করে। উক্ত সময়ে হঠাৎ বাড়ীর লোকজন আসল আসামী খলিল কৌশলে পালিয়ে যায়।পরবর্তীতে মেয়েটির পরিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মামলা করে।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এধরণের ধর্ষণ বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর