মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চৌহালীতে নৌকার মাঝি হলেন যারা

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে  আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালীতে ৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বাংলাদেশ  আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
রোববার (২১ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করে ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ।
মনোনয়ন বোর্ডের তালিকা ও দলীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মার্কা নৌকা প্রতীকের (মনোনয়ন) মাঝি হলেন যারা- আবু ছাইদ বিদ্যুৎ  (খাষকাউলিয়া  ইউনিয়ন পরিষদ),মো: আবু দাউদ  সরকার (খাষপুকুরিয়ার ইউনিয়ন পরিষদ),  আব্দুর রাজ্জাক (উমারপুর  ইউনিয়ন পরিষদ), মো: আক্তারুজ্জামান সরকার মন্টু (ঘোড়জান ইউনিয়ন পরিষদ), মো: আবুল  কালাম মোল্লা (বাঘুটিয়া ইউনিয়ন  পরিষদ), জাহাঙ্গীর আলম (সদিয়া চাঁদপুর) ও নজরুল ইসলাম (স্থল ইউনিয়ন পরিষদ)।
চৌহালীতে ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ দলীয় নতুন (মুখ)প্রার্থীদের মনোনয়ন দিয়েছে দল। বাকি ২ টিতে গত নির্বাচনের বিজয়ী নৌকার বর্তমান প্রার্থী এবং ১টিতে পরাজীত দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে যোগ্য, দক্ষ ও বিশ্বস্ত জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেছেন আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর