মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শার্শায় নির্বাচনী সহিংসতায় এক জনের মৃত্যু, আহত ২

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাক ধাবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে বাগআঁচড়া ইউনিয়নের (সতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ধাবক এর ছেলে।

গত ১৬ নভেম্বর রাতে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল এর সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

এলাকাবাসী জানান শার্শা বাগআচড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক এর সর্মথকরা বাগআঁচড়া সাতমাইল পশুর হাট থেকে বাড়ি ফেরার পথে বায়তুল মামুর জামে মসজিদ এর সামনে তাদের উপর বাগআচড়ার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল এর সমর্থকরা হামলা চালায় এতে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাক ধাবক সহ আরো ২ জন গুরুতর আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরে আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মোস্তাক ধাবক।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর