মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

শার্শায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ২

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে নির্বাচনের পোস্টার লাগানো কে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ ও তবিবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

গুলিবিদ্ধ ফজের আলী (৩৫) ও আশরাফুল ইসলাম (৪০) কে পুলিশ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে স্থানীয় গোগা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত ফজের আলী গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামের মঈনুদ্দিনের ছেলে ও আশরাফুল একই গ্রামের আজিবার রহমানের ছেলে।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি গোগা ইউনিয়নে পোস্টার লাগানো কে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময় হয়। পরে ঘটনা স্থলে গিয়ে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে পাঠানোর হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর