বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

কনস্টেবল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ববি ছাত্র গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

৩০ হাজার টাকার বিনিময়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেফতার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী।
গ্রেফতারকৃত একে আরাফাত ববি’র একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিবিএ শেষ বর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি বলেন, কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী ছিলেন উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের জীবন হালদারের ছেলে সৌরভ হালদার। তার (সৌরভ) স্থানে প্রক্সি দিতে আসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা একে আরাফাত। পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইকালে পরীক্ষা পরিদর্শকের কাছে সন্দেহ হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ও কাগজপত্রের ব্যক্তির ছবি অমিল থাকায় জিজ্ঞাসাবাদে আরাফাত প্রক্সির বিষয়টি স্বীকার করে। তিনি বলেন, ৩০ হাজার টাকার বিনিময়ে তিনি প্রক্সি দিতে এসেছেন। পরবর্তীতে তাকে (আরাফাত) আটক করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর