মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গৌরনদীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলণ সোমবার বিকেলে মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব।
ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সংগীতের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামিম ও সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহানুর ইসলাম মনির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন আকনসহ অন্যান্যরা।
সম্মেলন শুরুর আগে যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, রাসেল হোসেন রাঢ়ী, আলিম হোসেন খান এবং সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউল ইসলাম রোমান সেরনিয়াবাত, সিকদার মহসিন সেন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর