বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় যৌতুক লোভী স্বামীর নির্যাতনের স্বীকার গৃহবধু

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

যৌতুক লোভী স্বামীর অকথ্য নির্যাতনের স্বীকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেবী বেগম (৩৫) নামের এক গৃহবধু। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের।
গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু বেবী বেগম সোমবার সকালে অভিযোগে বলেন, গত ১৫ বছর পূর্বে বাকাল গ্রামের সোনামদ্দিন ফকিরের ছেলে ওয়ার্কসপ ব্যবসায়ী জাফর ফকিরের সাথে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে ও দুইটি মেয়ে রয়েছে। বিয়ের পর বিভিন্ন অযুহাতে তার স্বামী যৌতুকের দাবীতে শারিরিক ভাবে তাকে নির্যাতন শুরু করে। পরিবারের সুখের কথা চিন্তা করে তার দক্ষিণ নাঠৈ গ্রামের বাবার বাড়ি থেকে স্বামীর হাতে এযাবত দেড় লাখ টাকার অধিক যৌতুক এনে দিয়েছে।
তিনি অভিযোগ করে আরও বলেন, গত কয়েক বছর যাবত তার স্বামী জাফর একাধিক নারীর সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পরে। এনিয়ে গত শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তাদের পরিবারে দ্বন্দ-কলহ দেখা দিলে পূণরায় তাকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে জাফর।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, ওই গৃহবধু অসুস্থ অবস্থায় থানায় এসেছিলেন। তাকে হাসপাতালে ভর্তি হয়ে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু এখনো আসেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর