বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় নির্বাচনী সহিংসতার ছদ্মাবরণে ভ্যানচালককে পিটিয়ে হত্যা তিন জন গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি নির্বাচনী সহিংসতার ছদ্মাবরণে নির্বাচনের দুু’দিন পরে পরাজিত প্রার্থীর সমর্থকদের পূর্ব পরিকল্পিত হামলায় আহত ভ্যান চালক মোকলেস মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়েছে। নিহত ভ্যানচালক ওই গ্রামের মৃত সফিজউদ্দিন মিয়ার ছেলে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় নিহত ভ্যান চালক মোকলেস মিয়ার লাশ সোমবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে নিহতের ছেলে উজ্জল মিয়া বলেন, ১১ নভেম্বর বাগধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হন আপেল প্রতীকের শামীম মিয়া ওরফে লিকচান। ১৩ নভেম্বর সকালে ভ্যানযোগে মেম্বর শামীম খাজুরিয়া থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য দেখা করার উদ্দেশ্যে রওয়ানা হন।
কিছুদূর অগ্রসর হওয়ার পরপরই পরাজিত মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার (টিউবওয়েল) নেতৃত্বে তার ৩০/৩৫ জনের সমর্থকের একটি দল লাঠিসোটা নিয়ে ওই ভ্যানে থাকা লোকজনের উপর হামলা চালায়। হামলায় ৭/৮ জন আহত হয়। এ সময় তার পিতা ভ্যানচালক নিহত মোকলেসকে বেদম মারধর করা হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৫টা ২০মিনিটে চিকিৎসক ভ্যান চালক মোকলেসকে মৃত ঘোষণা করেন।
তাছাড়া হামলাকারীদের সাথে পরাজিত মেম্বর প্রার্থী ইউনুসের সাথে দীর্ঘদিন ধরে জমি, রাজনৈতিক ও সামাজিক বিরোধ চলছিল শামীম মিয়ার। ওই ঘটনার জের একত্রিত করে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন নিহতের ছেলে উজ্জল মিয়া।
নবনির্বাচিত মেম্বর শামীম মিয়া বলেন, প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ইউনুসের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। নির্বাচনে ইউনুস পরাজিত হন। জয়ী হয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করতে যাওয়ার সময় পূর্ব শত্রুতা এবং পরাজিত হওয়ায় জের ধরে তার দলবল নিয়ে এ হামলা চালায়। হামলায় ৪টি ভ্যানে থাকা ৭ জন কমবেশী আহত হয়। এর মধ্যে গুরুতর আহত হন ভ্যানচালক মোকলেস মিয়া। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হামলার ঘটনায় শনিবার ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫জনকে আসামী করে লিকচানের সমর্থক ইলিয়াস মিয়া বাদী থানায় মামলা দায়ের করা হয়েছে, নং-৫(১৩.১১.২১)। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন অভিযান চালিয়ে শনিবার রাতে এজাহারভুক্ত আসামী মো. তানভির ইসলাম (২৪), এনামুল হাওলাদার (২৬) ও রবিবার রাতে রফিক ফকিরকে গ্রেফতার করেছে।
তিনি আরো বলেন, ওই হামলা চালিয়ে তারা ক্ষ্যান্ত হয়নি। এরপর আমাদের বাড়িঘরেও হামলা-ভাংচুর চালায় ইউনুস ও তার সন্ত্রাসী বাহিনী।
আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরেয়ার বলেন, এটা কোন নির্বাচনী সহিংসতা নয়। মুলত নবনির্বাচিত মেম্বর শামীম মিয়ার সাথে অভিযুক্ত ইউনুসের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে শামীমের বহরে হামলা চালায় ইউনুস ও তার অনুসারীরা। এতে মোকলেস মিয়া গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার সকালে মারা যান। ১৩ নভেম্বর এ ঘটনার পরপরই শামীমের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তিন জন গ্রেফতার হয়েছে, ওই মামলা হত্যা মামলায় রূপ নেবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর