বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে ৩শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে ৩শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার, পালিয়েছে অপর ব্যবসায়ি। পলতক ব্যবসায়িসহ তিন জনকে আসামী করে ব্যাবের থানায় মামলা দায়ের।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বরিশাল র‌্যাব-৮ সদস্যরা শনিরার রাতে
উপজেলার রত্ন পুর ইউনিয়নের মিশ্রীপাড়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহাবুব আলম মামুমের দোকানের সামনে থেকে গৌরনদী উপজেলার ৬নং ওয়ার্ড বিজয়পুর গ্রামের মুনসুর আলীর ছেলে মো. নাসির উদ্দিনকে (৩৮) ১৫০পিচ ইয়াবা ও আগৈলঝাড়া উপজেলার ৮নং ওয়ার্ড সেরাল গ্রামের আব্দুল বারেক হালাদারের ছেলে পলাশ হাওলাদারকে (৩৫) ১৫০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় র‌্যাবের অভিযান টের পেয়ে অপর মাদক ব্যবসায়ি গৌরনদীর সুন্দরদী গ্রামের ফয়সাল হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় পলাতক ফয়সালসহ ৩শ পিচ ইয়াবাসহ গ্রেফতার নাসির উদ্দিন ও পলাশ হাওলাদারকে আসামী করে শনিবার রাতে র‌্যাবের ডিএডি আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন, নং-৬ (১৪.১১.২১)। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়িকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর