মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও মুজিবর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন, আলোচনা সভা, ও দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
যুবলীস সহ-সভাপতি আবদুল্লাহ লিটনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন
জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনসভা শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর