মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাত দিনের সফরে কিশোরগঞ্জে আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

নাঈম ইসলাম বাঙালি ,কিশোরগঞ্জ:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সাত দিনের সফরে কিশোরগঞ্জে আসবেন বর্তমান রাষ্ট্রপতি এডভোকেট মো.আবদুল হামিদ। শুক্রবার (১২ নভেম্বর) থেকে তার এই সফর শুরু হবে। সফরে তিনি কিশোরগঞ্জ জেলার নিজ উপজেলা মিঠামইনসহ অষ্টগ্রাম, ইটনা ও কিশোরগঞ্জ সদর সফর করবেন।
রাষ্ট্রপতি কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এক বার্তায় সফরের খবর নিশ্চিত করা হয়েছে বলে জানা যায়।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, আগামী ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মিঠামইনে নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন দুপুর আড়াইটায় অষ্টগ্রাম যাবেন তিনি। বিকালে অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। পরে তিনি মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন আবার।
এছাড়া আগামী ১৪ নভেম্বর বেলা ১১ টায় মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রপতি পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিবেন। মিলাদ শেষে তিনি মিঠামইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন দুপুর আড়াইটায় ইটনায় যাবেন তিনি।
সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে ইটনা থেকে মিঠামইনে নিজ বাড়িতে ফিরে যাবেন তিনি। ১৬ নভেম্বর বিকাল ৩ টায় মিঠামইন থেকে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ সদরে পৌঁছবেন রাষ্ট্রপতি। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিস্থ নিজ বাসায় রাত্রিযাপন শেষে পরদিন জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। পরে ১৮ নভেম্বর দুপুরে ঢাকায় ফিরে যাবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর