মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ার প্রতিদ্বন্দি প্রার্থীর নির্বাচনী অফিস পুড়ে ছাই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় প্রতিদ্বন্দি এক প্রার্থীর নির্বাচনী প্রচারনার অফিস রাতের আধারে আগুনে পুড়ে গেছে। শনিবার গভীর রাতে আগুনে নির্বাচনী অফিস পুড়ে যাওয়ার ঘটনায় পুলিশ, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থ পরিদর্শন করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার, বারহাজার, বরিয়ালি গ্রাম নিয়ে ৬নং ওয়ার্ডে গঠিত। ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ভ্যান গাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে সৈয়দ আরিফুল ইসলাম রিপন। ওই ওয়ার্ডে রিপনসহ সাধারণ সদস্য পদে ৭জন ও সংরক্ষিত সদস্য পদে ৩জন নারী প্রতিদ্বন্দিতা করছেন। রিপন ধরাধর দিঘীর পারে অস্থায়ী অফিস করে তার নির্বাচনী প্রচারনা চালাচ্ছিল। শনিবার গভীর রাতে হঠাৎ তার নির্বাচনী অফিসে আগুন দেখে পাশ^বর্তি ব্যবসায়ি ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও অফিসের প্লাষ্টিক চেয়ার, টেবিল পুড়ে গেছে।
রবিবার সকালে রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, সৈয়দ আশ্রাফ আলী, কাজী আওলাদ হোসেন, নান্না শরীফ, সোহরাব হোসেনসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ওই রাতেই একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান তিনি। তবে কে বা কারা বা কিভাবে নির্বাচনী অফিসে আগুন ধরেছে সে বিষয়ে প্রাথমিকভাবে প্রার্থী রিপন পুলিশকে কিছুই জানাতে পারে নি।
স্থানীয়, প্রশাসনের বিশেষ অনুসন্ধানে জানা গেছে- রিপন একজন বড় মাপের মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় জিআর৫৫/২১, ১৫৪/১৯, এফআইআর-১৩(৩১.৮.১৮) এফআইর ৬(১৮.১১.১৬) এবং মানিকগঞ্জের ঘিওর থানার মাদক মামলা ৬৮(২১.৫.১৫) মামলা রয়েছে। আসন্ন নির্বাচনে এলাকাবাসীর সহানুভুতি পক্ষে পাবার জন্য আগুনের ঘটনা ঘটানো হতে পারে। শনিবার রাতের ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করেনি রিপন।
আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠ তদন্তে মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় নেয়া হবে। ওই এলাকাসহ সকল এলাকায় পুলিশ নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে। কোনো অবস্থায় কেউ নাশকতা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর