শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বরিশালে ননদ-ভাবী উধাও

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

ছয়দিন পর্যন্ত রহস্যজনকভাবে ননদ ভাবী নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের।
নিখোঁজরা হলেন মাহিলাড়া গ্রামের আব্দুর রব হাওলাদারের কলেজ পড়–য়া কন্যা রোজী আক্তার লিজা (২৫) ও তার (রব হাওলাদার) পুত্র মুন্না হাওলাদারের স্ত্রী আখি আক্তার (২৬)। নিখোঁজের পিতা আব্দুর রব হাওলাদার জানান, গত শুক্রবার তার কন্যা রোজী আক্তার লিজা ও তার পুত্রবধু আখি আক্তার পরিবারের কাউকে কিছু না বলে মাহিলাড়া গ্রামের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এমনকি তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। নিখোঁজ ননদ-ভাবীকে উদ্ধারে পুলিশী তৎপরতা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর