শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চলনবিলের শামুক নিধন বন্ধ করলেন ইউএনও

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

চলনবিলের পানি শুকিয়ে যাওয়ায় কাঁদা মাটিতে এবং স্বল্প পরিমান পানিতে জেগে উঠেছে অসংখ্য শামুক। এই শামুক নিধনে এক শ্রেণির মানুষ মেতে উঠেছে। রংপুর দিনাজপুর থেকে ট্রাক যোগে আসছেন শতশত উপজাতির দল। তারা খুব সকালে এসে সারা দিন শামুক কুড়ান এবং সন্ধার একটু আগে ট্রাক বোঝাই করে চলে যান গন্তব্যস্থানে। এভাবে প্রতিদিন শামুক নিধনে চলনবিলের পরিবেশ ও প্রকৃতি হুমকির সন্মুখীন হয়ে পড়েছে।
রবিবার বিকালে চলনবিল অধ্যুষিত সিংড়ার কিছু এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম। এসময় শামুক নিধন কারীদের শামুক নিধন করতে নিষেধ করেন তিনি। দ্বিতীয়বার শামুক নিধনে চলনবিলে আসলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ, পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুইট সহ গণমাধ্যম কর্মী। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর