শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আটোয়ারীতে কিশোরীদের আত্মরক্ষামুলক প্রশিক্ষণ শুরু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে আতœরক্ষামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে মানব কল্যাণ পরিষদ-এমকেপি প্রকল্প অফিস চত্ত্বরে ফিতা কেটে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান। বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে, প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশিপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে দাতা সংস্থা নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় এবং বিএমজেড এর অর্থায়নে প্রশিক্ষনের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজের সহঃ প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র বর্মন , উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মোঃ নাজিম কিবরিয়া, প্রসপেক্ট প্রকল্পের এলাকা সমন্বয়কারী মঞ্জুরুল তারিক, মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন, প্রতিমা রানী বর্মন, মনিরুজ্জামান । অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহনকারী কিশোরীরা নিজেদেরকে যেমন যৌনহয়রানির শিকার থেকে রক্ষা করতে পারবে তেমনি তারা নিজেদেরকে শারীরিক ও মানষিকভাবে বিকশিত করতে পারবে। বৃদ্ধি পাবে আত্মবিশ^াস আর এই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে সমাজে নারী অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারবে। বক্তাগণ প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরীদের তাদের নিজ নিজ এলাকার কিশোরীদেরও এই প্রশিক্ষণ প্রদানের অনুরোধ করেন। উপজেলার কর্মএলাকার ৬টি বিদ্যালয়ের ২০ জন ছাত্রীর অংশগ্রহনে ৫ দিন ব্যাপী কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর