মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে দলের কার্যালয়ে এ যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক  মো. ফনির হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর-দেলদুয়ার আসনের গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী আ্যড. গৌতম চক্রবর্তী।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসাস দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম স্বপন, নাগরপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক  এম এ সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  আহম্মদ আলী রানা, মো. হাবিবুর রহমান হবি,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  মো. মিজানুর রহমান লাভলু, মো. নজরুল ইসলাম, আলীম মাহমুদ এলিম, সেচ্ছাসেবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ন কবির, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মীর খালেদ মাহবুব রাসেল প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর