মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকা প্রতীকের ৬ প্রার্থী জয়ের পথে

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের ১৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৬ প্রার্থী বিনা ভোটে জয়ের পথে রয়েছেন। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিজয়ের পথে রয়েছেন এসব প্রার্থীরা। এরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়নের মোহাম্মদ আলী জিন্নাহ ও সয়দাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নবিদুল ইসলাম এবং রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, ধানগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মীর ওবায়দুল মাসুম ও ব্রহ্মগাছা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম সরওয়ার লিটন। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান ও রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুরু থেকেই নবীদুল একক প্রার্থী ছিলেন, কিন্তু অন্যদের প্রতিদ্বন্দ্বী থাকলেও মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা প্রত্যাহার করে নেন। যে কারণে এসব ইউনিয়নের প্রার্থীরা বিজয়ের পথে রয়েছেন। সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, বুধবার প্রতীক বরাদ্দের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে।আগামী ১১ নভেম্বর ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর