সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ২:৩৫ অপরাহ্ন
অভিযুক্ত ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম।
অভিযুক্ত ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম।

পাবনার ভাঙ্গুড়ায় এক কিশোরীকে (১৩) পালাক্রমে ধর্ষণ করেছে এমন অভিযোগ উঠেছে ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও ভাঙ্গুড়া ছাত্রদলের নেতা দুলুর বিরুদ্ধে। আব্দুল আলিম ভাঙ্গুড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের মেন্দা মাস্টার পাড়া মহল্লার আব্দুল জলিলের ছেলে ও দুলু ভাঙ্গুড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত খুরজান মন্ডলের ছেলেে ।ধর্ষিতা কিশোরী চাটমোহর উপজেলার বাসিন্দা।

ধর্ষিতা কিশোরীর সাথে কথা বলে জানা যায়, ৮ অক্টোবর শুক্রবার বিকেলে তার প্রতিবেশি চাচাতো ভাইয়ের সঙ্গে ভাঙ্গুড়া শিশু কুঞ্জ পার্কে বেড়াতে আসে এমন সময় তার চাচাত ভাইয়ের পরিচিত দুই নেতা আব্দুল আলিম ও দুলুর সঙ্গে পরিচয় হয় কিশোরীর। তারা চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে কৌশলে তাদেরকে ভাঙ্গুড়া শরৎনগর বাজারের গরুহাটা কেজি স্কুল সংলগ্ন তাদের পৌর ছাত্রলীগের অফিসে নিয়ে যায়। অফিসের দরজা বন্ধ করে কিশোরীর চাচাত ভাইকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে একটি রুমে আটক রেখে ওই কিশোরীকে প্রথমে ছাত্রদলের নেতা দুলু এবং পরে ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম পালাক্রমে ধর্ষণ করে । এ সময় কিশোরী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনা কাউকে বললে অথবা থানায় অভিযোগ দিলে তাদেরকে দেখেনিবে বলে ভয় দেখিয়ে রাত আটটার দিকে ছেড়ে দেন। তারা জীবনের ভয়ে বিষয়টি গোপন রাখে। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকজন জেনে যায়। ধর্ষকরা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা হওয়ায় কিশোরীর অভিভাবক আইনের আশ্রয় নিতে ভয় পাওয়ায় এতদিন থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে আইন তাদেরকে সুরক্ষা দিলে তারা লিখিত অভিযোগ দিবে বলে জানান।

এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেন, টাকার বিনিময়ে করেছি আর কিছু বলতে চাই না।

এ বিষয়ে দুলু বলেন, মেয়েকে দুজন মিলে কাজ করার শেষে তার সাথে থাকা চাচাতো ভাইয়ের কাছে ১ হাজার টাকা দিয়েছি।

এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন খান বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ভাবে যথাযথ এর ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গুড়া থানার ওসি মু ফয়সাল বিন আহসান বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর