বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ২৭ বস্তা চাল চুরি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারী চাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের।
ওই ইউনিয়ন পরিষদের সচিব মো. জাহাঙ্গীর হোসেন জানান, পরিষদের গোডাউনে জেলেদের মাঝে বিতরনের জন্য ৪৪ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) এবং ভিজিডির ১০ বস্তা সরকারী চাল রক্ষিত ছিলো। রবিবার দিবাগত রাতে গোডাউনের পিছনের জানালার লোহার সিঁধ কেটে গোডাউন থেকে ২৭ বস্তা চাল চুরির ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, সোমবার সকালে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা প্রথম গোডাউনের জানালার সিঁধ কাটা দেখে। পরবর্তীতে খবর পেয়ে গোডাউন খুলে দেখা যায় জেলেদের জন্য রক্ষিত চালের মধ্যথেকে ২৭ বস্তা চাল চোরেরা নিয়ে গেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর