শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে জমিতে অনাধিকার প্রবেশ করে গাছ কর্তনের অভিযোগ

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামের তিরাইলে বাবার দেওয়া সম্পত্তির ৩ শতাংশ জমিতে রোপন করা বিভিন্ন জাতের গাছ কেটে দেওয়ার অভিযোগ করেছে তিড়াইলের ফজলুর রহমানের ছেলে রিপন ইসলাম(২৫)। অভিযোগ সূত্রে জানা যায়,তিরাইল মৌজার খাতিয়ান নং ৩১০,দাগ নং ৪৫৪ এর দাদার ১০.৩১ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে পায় রিপনের বাবা ফজলুর রহমান যার ৩ শতাংশ জমি রিপনের নামে দলিল করে লিখে দেয় ফজলুর রহমান। লিখে দেওয়ার পর থেকে ঐ জমি রিপন ইসলাম ভোগ দখল করে আসছে। গত ২২-১০-২০২১ ইং তারিখে দুপুর ২ টার দিকে একই গ্রামের মৃত ময়েন উদ্দিন প্রামানিকের ছেলে জামাল হোসেন (৫২) এবং জামাল হোসেনের ছেলে আহাম্মেদ বুলবুল (২৮) জমিতে প্রবেশ করে এবং জমিতে রোপন করা জিগা,পেয়েরা ও মেহগুনী গাছ কর্তন করে। রিপন ইসলাম বলেন,এই জমি আমার বাবা আমাকে লিখে দিয়েছে। লিখে দেওয়ার পর থেকেই এই জমি আমার ভোগ দখলে রয়েছে। আমার জমিতে আমি বিভিন্ন জাতের গাছ রোপন করি। কিন্তু হঠাৎ করে উল্লেখিত বিবাদিরা অবৈধভাবে আমার জমিতে প্রবেশ করে গাছ কেটে আমার অনেক টাকার ক্ষতি সাধন করে। গাছ কাটার কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুনজখমের ভয়ভীতি দেখায়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর