মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়া সলপ ইউনিয়নে দ্বিতীয়বারে নৌকা প্রতিক পেয়ে মটরসাইকেল শোডাউন করেন চেয়ারম্যান শওকাত ওসমান

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে আ’লীগ দলীয় নৌকা মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের ব্যাপক নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বারের মত দলীয় মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই প্রথম মোটরসাইকেল শোডাউন করে ইউনিয়নবাসীকে জানান দিলেন তিনি। দলীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ ও ভোটারা এ সময় শওকাত ওসমানকে হাত নেড়ে ব্যাপক সমর্থণ জানান।

সলপ এলাকার ভোটার ও জনসাধারণ জানান, সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় প্রার্থী শওকাত এর ব্যাপক উন্নয়নের ফলে এলাকায় তার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে তার জনপ্রিয়তার কাছে বিকল্প কোন প্রার্থী নেই।

চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত জানান, জনগণ ও দলীয় নেতা-কর্মীর ভালোবাসায় তার পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক গণ জোয়ার সৃষ্টি হয়েছে। আজকের এই নির্বাচনী শোডাউন ও গণসংযোগে প্রায় ৩ হাজার নেতা-কর্মী মোটর সাইকেলসহ শোডাউনে অংশ নিয়েছেন।আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি তানভীর ইমাম আমাকে দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শোডাউনে এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সজল, ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর