শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় ক্ষতিকর বিষ স্প্রে করে কৃষকের ৩ বিঘা জমির পাকা ধান বিনষ্ট

সিংড়া (নাটোর)প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

জমির আমন ধান পেকে গেছে। এক সপ্তাহের মধ্যেই ধান কেটে ঘরে তোলার স্বপ্ন দেখছেন এক দরিদ্র কৃষক। ঠিক এসময়ই গভীর রাতে কে বা কাহারা পাকা জমিতে ক্ষতিকর আগাছানাশক স্প্রে করে। ফলে ওই কৃষকের ৩ বিঘা জমির ধান বিনষ্ট হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার গভীর রাতে নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম শফিকুল ইসলাম। কৃষক শফিকুল কৈডালা গ্রামের ওফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, একই কায়দার ক্ষতিকর বিষ স্প্রে করে গতবছরও কৃষক শফিকুলের প্রায় সাড়ে ৪ বিঘা জমির পাকা ধান নষ্ট করা হয়েছিল।
ক্ষতিগ্রস্থ কৃষক শফিকুল জানান, জমি নিয়ে প্রতিপক্ষের সাথে দ্বন্দ থাকায় প্রতিবছরই এভাবে আমার জমির ধান নষ্ট করছে। আমি থানায় অভিযোগ করবো। সুষ্ঠ তদন্ত সাপক্ষে সুবিচার চাই।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, ফল বাগানে আগাছা দমনের জন্য এক ধরনের আগাছানাশক বিষ ব্যবহার করা হয়। যা ধান জাতীয় ফসলের জন্য ক্ষতিকর। এধরনের বিষ স্প্রে করে অন্যের ফসল নষ্ট করা দন্ডনীয় অপরাধ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর