সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভজেন্দ্রপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিবেশি রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ৫:৪৯ অপরাহ্ন

বনা সদর উপজেলার মালিগাছ ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল শেখ এর সাথে প্রতিবেশি রোস্তম আলী, ওসমান মুন্সী, কাশেম, আহমেদ জোরপূর্বক এক সপ্তাহ যাবত যাতাযাতের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ১০ থেকে ১৫টি পরিবারের লোকজন চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সরজমিনে গিয়ে ভক্তভোগিদের সাথে কথা বলে জানা গেছে, ৬০ থেকে ৭০ বছর ধরে এই কাঁচা রাস্তা দিয়ে ওই সকল পরিবারের লোকজন যাতাযাত করে আসছিল। কিন্তু প্রতিবেশি রোস্তম, ওসমান ও কাশেম সিমেন্টর খুটি দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

ভুক্তভোগিরা জানান, এবিষয়ে তাদেরকে বাধা দিলে তারা লাঠিশোঠা ও ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়। এতে তাদের ভয়ে গ্রামের কেউ কিছু বলতে সাহস পাই না। তবে এই রাস্তা দিয়ে পাশের মাঠের জমির বিভিন্ন ফসলাদি ঘরে তুলা হয়। কিন্তু রাস্তা বন্ধ থাকার কারনে আশপাশের লোকজন তাদের ফসল ঘরে তুলতে পারছেনা। এবিষয়ে গ্রাম্য প্রধানগণ তাদের কাছ থেকে দুইমাস সময় চাওয়ার পরে হলে তারা প্রধানদের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রাস্তাটি বন্ধু করে দেয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানানো হলে তারা এর কোনো সুরাহ দিতে পারেনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর