সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মারকাজুল কোরআন সিলেটের বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

 সিলেটের অন্যতম ইসলামী বিদ্যানিকেতন মারকাযুল কোরআন সিলেটের আল-মারকায ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর. ২০২১) ১১-৩০ মিনিটের সময় মাদ্রাসা ক্যাম্পাসে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা আব্দুল হাই আল-হাদী’র সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে জনগন মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দিলওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নাসিমুর রিয়াজ। রেমিট্যান্স যোদ্ধা মাওলানা আতিকুর রহমান মাহফুজ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক তরুন আলেমেদ্বীন হাফিজুল ইসলাম লস্কর কবির। যুবনেতা রেজাউল হক এল.এল.বি, ইয়ামিন আহমদ, মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মোহাম্মদ আলী, মাস্টার মুহসিন উদ্দিন, মাস্টার ইমাদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের মাঝ পর্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দিলওয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী নাসিমুর রিয়াজ, রেমিট্যান্স যোদ্ধা মাওলানা আতিকুর রহমান মাহফুজ, বিশিষ্ট কলম সৈনিক তরুন আলেমেদ্বীন কবি হাফিজুল ইসলাম লস্কর, যুবনেতা রেজাউল হক এল.এল.বি, ইয়ামিন আহমদ-কে আল-মারকায ছাত্র সংসদের পক্ষ থে‌কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরন শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মুশাহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর