বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

তাড়াশে বখাটেপনায় নিষেধ করায় সাংবাদিকের বাড়িতে হামলা

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে গভীররাত পর্যন্ত পাড়া মহল্লায় বখাটেপনায় করাতে নিষেধ করায় আব্দুস সালাম নামের এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়েছে বখাটেরা।
এ ঘটনায় সাংবাদিক আব্দুস সালাম বাদি হয়ে বখাটেরদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২০অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগ সুত্রে ও সাংবাদিক আব্দুস সালাম জানান, উপজেলার বিরোল গ্রামের পশ্চিমপাড়ায় ছানা শেখের ছেলে সেরাজ সেখের মুদি দোকানে একই গ্রামের কতিপয় বখাটেরা গভীর রাত পর্যন্ত কেরামবোর্ড খেলাসহ হইচই করে। পরে প্রতিবেশি সাংবাদিক আব্দুস সালামের স্ত্রী তাদের বখাটেপনা ও হইচই করতে নিষেধ করেন। এ সময় ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও হামলা চালায়।

এ বিষয়ে তাড়াশ অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। এছাড়া একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর