বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

যুবলীগ নেতার ডিজিটাল আইনে করা মামলায় সাংবাদিক গ্রেফতার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৬:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা ছবি শেয়ার করার অভিযোগে যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরহাদ আমির টিপু (৫০) নামের এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

আটক সাংবাদিক ফরহাদ আমির টিপু যায়যায়দিন পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি ও কুমারখালী রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক। কুমারখালী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯(১) ও ৩১ (২) ধারায় মঙ্গলবার কুমারখালী থানায় এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় দৈনিক যায়যায়দিনের কুমারখালী প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ফরহাদ আমির টিপু অন্যের ফেসবুকে আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তার নিজ আইডি থেকে শেয়ার করেন। এ ব্যাপারে কুমারখালী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ফরহাদ আমির টিপুকে গ্রেফতার করা হয়েছে।

আটক সাংবাদিক ফরহাস আমির টিপু ও তার পরিবার সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর সন্ধ্যায় যায়যায়দিন পত্রিকার সাংবাদিক ফরহাদ আমির টিপু বাসাতে মোবাইল ফোন রেখে মার্কেটের নিচতলায় অবস্থান করাকালীন সময়ে তার ছেলে কবির(৭) মোবাইলটি ব্যবহার করার সময় ফেইসবুক থেকে একটি পোস্ট অসচেতনার বসে শেয়ার করে ফেলে। পরবর্তীতে বিষয়টি জানার ১০/১৫ মিনিটের মধ্যেই পোস্টটি ডিলেট করা হয়। পরিবারের দাবী অসুস্থ্য সাংবাদিক ফরহাদ আমির টিপু যেহেতু বিষয়টি জানেই না, ৭ বছরের বাচ্চা ভূল বশতঃ পোস্টটি শেয়ার করে। এর পেক্ষিতে মঙ্গলবার সকালে থানাতে ডেকে তাকে আটক দেখানো হয়েছে। তারা আরো জানান আটক এই সাংবাদিক দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বেশ কয়েকটি জটিল রোগে ভূগছেন।

প্রসঙ্গত, যে আইডি থেকে পোষ্টটি আপলোড করা হয়েছে মূল পোষ্টদাতাকে এই মামলায় আসামী না করায় সংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উল্লেখ্য গত ১ বছরের কুমারখালী থানায় এই নিয়ে ৪টি তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর