শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে  ফ্রি চক্ষু শিবির 

সিংড়া (নাটোর)প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

জাতীয় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিয়াশ চার মাথা মোড়ে চলনবিল সেবা উন্নয়ন সংঘের আয়োজনে চক্ষু বিশেষজ্ঞ  ডাঃ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহের তত্বাবধায়নে প্রায় দুই শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা শেষে ১২জন জটিল রোগীর চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়। এ কাজের শুভ উদ্বোধন করেন ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চলনবিল সেবা উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা ও আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে  আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী সিরাজুল মজিদ মামুন। এসময় চলনবিল সেবা উন্নয়ন সংঘের পরিচালক বাবুল হোসেন, সংঘের সাংগঠনিক সম্পাদক এফএম শাহ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নজরুল ইসলাম নজু, ৪নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ, সহসভাপতি বাহা উদ্দি শেখ, ৫নং ওর্য়াডের ইউপি সদস্য কামাল হোসেন, ৩নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আকবর হোসেন, ছাত্রলীগ নেতা বুলবুল হোসেন রুবেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর